1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দক্ষিণ এশিয়ার সেরাদের অভিনন্দন জানালেন ক্রীড়া উপদেষ্টা - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

দক্ষিণ এশিয়ার সেরাদের অভিনন্দন জানালেন ক্রীড়া উপদেষ্টা

প্রতিনিধি

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ। এ সাফল্যে বাংলাদেশ দলের খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বয়সভিত্তিক এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে এই প্রথম শিরোপা হাতে তুলেছে বাংলাদেশ। নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে বুধবার ৪-১ গোলে জিতেছে লাল-সবুজের দল।

বাংলাদেশের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন,‘ক্রীড়াঙ্গণে সফলতা দেশকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দুর্নীতির থাবা থেকে মুক্ত হলে যে কোনো ক্ষেত্রেই সাফল্য আসবে আরও বড় পরিসরে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় দেশের ফুটবলের জন্য ইতিবাচক।’

ভবিষ্যতে ক্রীড়াঙ্গণের সকল পর্যায়ে এ জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাফুফে ক্রিকেট দলকে অভিনন্দন দিয়েছিল। বিসিবি এখনো কোনো অভিনন্দন বিজ্ঞপ্তি দেয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!