1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা ভারতের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা ভারতের

প্রতিনিধি

চলতি বছরই মাঠে গড়াবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই আসরের প্রস্তুতির জন্য এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলেছিল ভারত নারী দল। সেই সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল তারা। গত সিরিজের দল থেকে বাদ পড়েছেন হারলীন দেওল, জি কমলিনী, স্নেহ রানা ও বৈষ্ণবী শর্মা। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন উমা ছেত্রী, কাশবী গৌতম ও অনুষ্কা শর্মা।

রিকা ঘোষের বিকল্প উইকেটরক্ষক হিসেবে জায়গা পেয়ে এখনও পর্যন্ত তেমন একটা সুবিধা করতে পারেননি কমলিনী। ফলে উমাকে সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ ও নারী আইপিএলে ভালো খেলায় জায়গা করে নিয়েছেন কাশবী।

আগামী ১৭ এপ্রিল ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ভারত। ১৯ এপ্রিল ডারবান, ২২ ও ২৫ এপ্রিল জোহানেসবার্গ এবং ২৭ এপ্রিল বেনোনিতে হবে বাকি চারটি ম্যাচ।

হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিকা ঘোষ, অরুন্ধতী রেড্ডি, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, শ্রী চরণি, শ্রেয়াঙ্কা পাতিল, কাশবী গৌতম, ভারতী ফুলমালি, উমা ছেত্রী, অনুষ্কা শর্মা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!