1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক, যোগ হলো ৯ নতুন সদস্য - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক, যোগ হলো ৯ নতুন সদস্য

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আসন্ন নির্বাচনী কার্যক্রম, সম্ভাব্য গণভোট এবং দলীয় সফরসূচি নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বুধবার (২১ জানুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এ টি এম মা’ছুম। সভা সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। এ সময় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গৃহীত প্রস্তুতিমূলক কর্মসূচি ও এর অগ্রগতি পর্যালোচনা করা হয়। নির্বাচনের জন্য গঠিত বিভিন্ন কমিটি ও উপকমিটির কার্যক্রম মূল্যায়ন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সম্ভাব্য গণভোটের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বিশেষভাবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া জামায়াতের নির্বাচনী সফরসূচি নিয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, সাংগঠনিক শক্তি সুসংহত করা এবং নির্বাচনী প্রস্তুতি ত্বরান্বিত করার লক্ষ্যে সফরসূচি চূড়ান্ত করা হয়েছে।

বৈঠকে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটিকে আরও শক্তিশালী করতে নতুন করে ৯ জন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন অন্তর্ভুক্ত সদস্যরা হলেন— সাবেক সচিব ড. খন্দকার খ ম কবিরুল ইসলাম, ড. খলিলুর রহমান মাদানী, অলি উল্লাহ নোমান, শহীদুল ইসলাম, ডা. আনোয়ারুল আযীম, মিসেস নুরুন্নিসা সিদ্দিকা, মিসেস সাঈদা রুম্মান, ডা. হাবিবা চৌধুরী সুইট এবং আয়েশা সিদ্দিকা পারভীন।

দলীয় নেতারা আশা প্রকাশ করেন, অভিজ্ঞ ও পেশাজীবী ব্যক্তিদের অন্তর্ভুক্তির মাধ্যমে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং আগামী নির্বাচনে দলীয় প্রস্তুতি আরও সুসংহত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!