1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তেল সংকটের গুজব ঠেকাতে রংপুরে ১০ ফিলিং স্টেশনে অভিযান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

তেল সংকটের গুজব ঠেকাতে রংপুরে ১০ ফিলিং স্টেশনে অভিযান

প্রতিনিধি

জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও মূল্য বৃদ্ধির গুজব রোধে রংপুরে ফিলিং স্টেশনে অভিযান শুরু করেছে প্রশাসন। শনিবার (৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কারিমুল মওলার নেতৃত্বে নগরীর প্রায় ১০টি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।

অভিযানে তেলের মজুদ থাকা সত্ত্বেও বিক্রি না করা, তেল বিক্রির যন্ত্র বন্ধ রাখার অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জ্বালানি তেলের মজুদ, সরবরাহ অবস্থা ও বিক্রির বিষয়ে ফিলিং স্টেশনগুলোরা কার্যক্রম দেখাসহ ক্রেতাদের সচেতন করা হয়।

এদিকে সকাল থেকে নগরীর বিভিন্ন তেল পাম্প ঘুরে মোটরসাইকেল, বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস চালকদের যানবাহন নিয়ে তেলের জন্য অপেক্ষা করতে দেখা যায়। কোথাও কোথাও মোটরসাইকেলের লম্বা লাইন ছিল। গ্রাহকেরা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করেন।

কয়েকজন মোটরসাইকেল ও প্রাইভেটকার চালক জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। ঈদের আগে এই সংকট প্রকোপ হতে পারে। এ কারণে অনেকেই আগাম তেল নিয়ে রাখার চেষ্টা করছেন। যদিও তেল পাম্পগুলো থেকে সরকারের নির্দেশনার আলোকে তেল বিক্রি করা হচ্ছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কারিমুল মওলা বলেন, সরকার জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দিয়েছে। পাম্পগুলোতে পর্যাপ্ত তেল সরবরাহ ও মজুদ থাকলেও ক্রেতাদের মাঝে তেল সংকটের গুজব ছড়িয়ে দেয়া হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী এটিকে পুঁজি করে তেল বিক্রি বন্ধ রেখেছেন। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। সেই সাথে জনসাধারণকে বলব, দেশে এখন পর্যন্ত তেলের কোন সংকট নেই। পাম্পগুলোতে পর্যাপ্ত তেল মজুদ ও সরবরাহ ঠিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!