1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তেজগাঁও থেকে ২৪ কেজি গাঁজা ও কাভার্ডভ্যান সহ গ্রেফতার ৩ - NEWSTVBANGLA
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’ ৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

তেজগাঁও থেকে ২৪ কেজি গাঁজা ও কাভার্ডভ্যান সহ গ্রেফতার ৩

প্রতিনিধি

রাজধানীর তেজগাঁও থেকে গাঁজা ও কাভার্ডভ্যানসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ আবুল কাশেম, মোঃ বাপ্পী হোসেন ও মোঃ ইসমাইল।

মঙ্গলবার (৩১ জানুয়ারি ) বিকাল ৪:২৫ মিনিটে তেজগাঁও থানার আওলাদ হোসেন মার্কেটের কাছে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গোয়েন্দা-তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা  জানান, তিন মাদক কারবারি কাভার্ডভ্যান যোগে তেজগাঁও থানার আওলাদ হোসেন মার্কেট এলাকার দিকে আসছে, এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কাভার্ডভ্যানসহ পালানোর চেষ্টাকালে কাশেম, বাপ্পী ও ইসমাইলকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। কাভার্ডভ্যানটি তল্লাশী করে তাদের হেফাজত থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যাবসায়ীদের নিকট থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের তেজগাঁও থানায় রুজুকৃত মামলায় আদালতে পাঠানোর আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!