1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তৃণমূল থেকেই গণতন্ত্র শক্তিশালী করতে টাউন হল সভার উদ্যোগ: ববি হাজ্জাজ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

তৃণমূল থেকেই গণতন্ত্র শক্তিশালী করতে টাউন হল সভার উদ্যোগ: ববি হাজ্জাজ

প্রতিনিধি

গণতন্ত্রের প্রকৃত চর্চা তৃণমূল পর্যায় থেকেই শুরু হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শনিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নাগরিক সেবা ও স্থানীয় সমস্যা নিয়ে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র শুধু জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়; বরং পাড়া-মহল্লা ও স্থানীয় পর্যায়ে জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এর ভিত্তি গড়ে ওঠে। জনগণ, জনপ্রতিনিধি ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ নিশ্চিত করতে এ ধরনের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি জানান, ঢাকা-১৩ আসন-এ প্রতি মাসে নিয়মিত টাউন হল সভা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে জনগণের মতামত সরাসরি গ্রহণ করা যায় এবং সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব হয়।

ববি হাজ্জাজ বলেন, জনগণের প্রত্যাশা পূরণ ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিয়মিত মতবিনিময় জরুরি। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ঢাকা-১৩ আসনকে একটি মডেল এলাকায় রূপান্তর করা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং নাগরিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!