1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, বাবা-ছেলে আটক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, বাবা-ছেলে আটক

প্রতিনিধি

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাঠাতিপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন জরিপ সেখ। অভিযুক্তরা হলেন একই এলাকার ইউসুফ সেখ এবং তার ছেলে পলাশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জরিপ সেখের স্ত্রী ফাতেমা বেগম দুধ কিনতে প্রতিবেশী ইদ্রিস সেখের বাড়িতে যান। সেখানে তিনি জানতে পারেন, গরুর গোবর ইউসুফ সেখের উঠানে যাওয়াকে কেন্দ্র করে ইউসুফ ইদ্রিস সেখকে গালিগালাজ করেছেন। বিষয়টি শুনে ফাতেমা বেগম ইউসুফ ও তার ছেলে পলাশকে এ নিয়ে আর ঝগড়া-বিবাদ না করার অনুরোধ করেন।

এ সময় পলাশ ক্ষিপ্ত হয়ে ফাতেমা বেগমকে ইট দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি আহত হন। পরে বাড়ি ফিরে ঘটনাটি স্বামী জরিপ সেখকে জানান।

ঘটনার পর জরিপ সেখ স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে সঙ্গে নিয়ে ইউসুফ সেখের বাড়িতে যান এবং তার স্ত্রীর ওপর হামলার কারণ জানতে চান। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ইউসুফ সেখ ও তার ছেলে পলাশ দা, বঁটি ও কুড়াল নিয়ে হামলা চালান বলে অভিযোগ ওঠে।

একপর্যায়ে ইউসুফ সেখ কুড়াল দিয়ে জরিপ সেখের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় লোকজন অভিযুক্ত ইউসুফ সেখ ও তার ছেলে পলাশকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বেপারী জানান, ফাতেমা বেগমকে মারধরের বিষয়ে জানতে গেলে অভিযুক্তরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে জরিপ সেখ প্রাণ হারান।

টংগিবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওসমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!