1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তিন দিনের বাজুস ফেয়ার শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

তিন দিনের বাজুস ফেয়ার শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারি

প্রতিনিধি

বাজুস ফেয়ার-২০২৫ শুরু হচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। তিন দিনব্যাপী জুয়েলারি শিল্পের এ মেলা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হলে আগামী ৬, ৭ ও ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বাজুসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বাজুস ফেয়ার। বাজুস ফেয়ারের টিকিট মূল্য ১০০ টাকা। ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের মেলায় প্রবেশে কোনো টিকিট লাগবে না।

এবারের বাজুস ফেয়ারে ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

বাজুস আশা করছে- বাজুস ফেয়ার-২০২৫ দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য নতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে বিশ্ববাজারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!