1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তিন দল নিয়েই হবে লিটনদের নতুন টুর্নামেন্ট - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

তিন দল নিয়েই হবে লিটনদের নতুন টুর্নামেন্ট

প্রতিনিধি

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না এবার। মূলত নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে খেলতে যেতে রাজি হয়নি বিসিবি। ভেন্যু পরিবর্তনের দাবি বাতিল করে ইতোমধ্যে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করেছে আইসিসি। এদিকে আইসিসির মেগা ইভেন্টে না খেলায় আর্থিকভাবে ক্রিকেটারদের লোকসান হতে পারে, যা নিয়েও ভাবছে সরকার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম জানিয়েছেন, ক্রিকেটারদের লোকসান কিছুটা পুষিয়ে দিতে আর তাদের খেলার মধ্যে রাখতে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আলোচনার মাধ্যমে বিসিবির উদ্যোগে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গিয়েছে, বিসিবি ৩ দলের টুর্নামেন্ট আয়োজনের চিন্তা-ভাবনা করেছে। যেখানে জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়াও থাকবেন এইচপি এবং ‘এ’ দলের ক্রিকেটাররাও। আগামী রোববার হয়তো বিস্তারিত জানা যাবে। তবে বিশ্বস্ত সূত্রে ঢাকা পোস্ট জানতে পেরেছে যে ৫ ফেব্রুয়ারি থেকে মিরপুর শেরে-ই বাংলায় শুরু হতে পারে তিন দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

ক্রিকেটারদের জন্য থাকছে ভালো পেমেন্টের ব্যবস্থাও। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম (বৃহস্পতিবার) গণমাধ্যমকে বলেন, ‘আর্থিক বিষয় তো জড়িয়ে আছে–ই। কিন্তু সবার আগে নিরাপত্তার বিষয়। ইতোমধ্যে আমাদের উপদেষ্টা বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করেছেন। দেশেই আমরা আরেকটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। বিসিবির মাধ্যমে খবরটা পাবেন। আপনাদের অবহিত করবেন বিসিবি সভাপতি। সরকার তো আয়োজন করবে না, ক্রিকেট বোর্ডই সব করবে।’

বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ছাড়াও দেশের শীর্ষস্থানীয় অন্য ক্রিকেটাররাও ওই টুর্নামেন্টে অংশ নেবেন। মাহবুব বলেন, ‘জাতীয় দলে তো শুধু ১৫-২০ জন খেলোয়াড়। একটা টুর্নামেন্ট আয়োজন করলে এর বাইরেও যারা আছে তাদেরও নিতে হবে। যারা বিশ্বকাপ দলে ছিলেন তারা তো থাকবেন–ই, এর বাইরে প্রমিনেন্ট ক্রিকেটাররাও থাকবেন।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!