1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তারেক রহমানের গাড়িতে লাগানো খামটি ছিল ফাঁকা, পাঁচ দিনেও শনাক্ত হয়নি মোটরসাইকেল চালক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

তারেক রহমানের গাড়িতে লাগানো খামটি ছিল ফাঁকা, পাঁচ দিনেও শনাক্ত হয়নি মোটরসাইকেল চালক

প্রতিনিধি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ দিয়ে লাগানো সাদা খামটির ভেতরে কোনো চিঠি বা বার্তা ছিল না বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পাঁচ দিন পার হলেও এখনো ওই মোটরসাইকেল চালককে শনাক্ত করা যায়নি।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ঘটনাটি নিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে মৌখিকভাবে জানানো হলে পুলিশ নিজ উদ্যোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

তিনি জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। তবে ফুটেজে স্পষ্ট ভিজুয়াল না থাকায় এখন পর্যন্ত মোটরসাইকেল ও চালককে শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ওসি রাকিবুল ইসলাম আরও বলেন, ওই সাদা খামটি পুলিশের হাতে আসেনি এবং পুলিশ সেটি দেখেনি। তবে বিএনপি ও তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, খামের ভেতরে কোনো চিরকুট, চিঠি বা বার্তা ছিল না। খামটি সম্পূর্ণ ফাঁকা ছিল এবং কেবল টেপ দিয়ে গাড়ির গায়ে লাগানো হয়েছিল। কী উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান ৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। তারেক রহমান তার কার্যালয় থেকে বুলেটপ্রুফ গাড়িতে করে বাসায় ফিরছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তার গাড়িবহরের মধ্যে ঢুকে চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। তখন তারেক রহমান গাড়ির ভেতরেই ছিলেন এবং সামনে-পেছনে তার নিজস্ব নিরাপত্তা দল অবস্থান করছিল।

ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হলেও পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!