1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তারেকের অনশনে ইসির সামনে অ্যাম্বুলেন্সের অপেক্ষা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

তারেকের অনশনে ইসির সামনে অ্যাম্বুলেন্সের অপেক্ষা

প্রতিনিধি

রাজনৈতিক দল হিসেবে ‘আম জনতার দল’ এর নিবন্ধন না হওয়ায় দলটির সদস্য সচিব তারেক রহমান দ্বিতীয় দিনের মতো নির্বাচন ভবনের সামনে আমরণ অনশন করছেন।
দলের নেতাকর্মীদের তথ্য অনুযায়ী, গতকাল থেকে চলমান অনশনে আজ পর্যন্ত তিনি কিছুই খাননি। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় এখানে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল থেকে তার অবস্থান শুরু হয় এবং রাতেও তিনি একই স্থানে ছিলেন। বুধবার সারাদিন গেলেও তিনি অনশনে অনড় রয়েছেন।
এর আগে, সকালে তার পক্ষে সংহতি জানিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন তার পাশে দাঁড়ান। পরে তিনি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে আম জনতার দলের নিবন্ধনের বিষয়টি গুরুত্বরোপ করেন। প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী কমিশন সভায় বিষয়টি আলোচনা হবে বলে আশ্বাস দেন বলে জানান রাশেদ খাঁন।
রাশেদ খাঁন নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, আমি নির্বাচন কমিশনের প্রধান ফটকের এক পাশে বসে আছি। সহযোদ্ধাদের এখানে আসতে দেই না যাতে গেটে যাওয়া-আসার সমস্যা না হয়। কিন্তু তারা গেট পুরো লক করে অন্য পাশের পকেট গেট দিয়ে যাওয়া-আসা করছে। পকেট গেটের পাশে বসলে এটা খুলে দিচ্ছে, আবার এক পাশে বসলে অন্যটা খুলে দিচ্ছে। এখনো সুস্থ আছি। এই অনশন নির্বাচন কমিশনের জুলুমের বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!