1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তরুণ প্রজন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে দেশ গড়ার অনুপ্রেরণা পেতে পারে: শিল্পমন্ত্রী - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

তরুণ প্রজন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে দেশ গড়ার অনুপ্রেরণা পেতে পারে: শিল্পমন্ত্রী

অনলাইন ডেস্ক :

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, তরুণ প্রজন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে দেশ গড়ার অনুপ্রেরণা পেতে পারে। যারা বাংলাদেশকে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে তাদের মাঝেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকবেন জন্ম থেকে জন্মান্তরে। শিল্পমন্ত্রী দক্ষিণ কোরিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে কাজ করার আহবান জানান।

গতকাল (১৭ মার্চ রোববার) দক্ষিণ কোরিয়া সফররত শিল্পমন্ত্রী বাংলাদেশ দূতাবাস,(সিউল) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এরআগে তিনি দূতাবাসে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

নুরুল মজিদ বলেন, বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত আদর করতেন, ভালোবাসতেন। শিশুদের সাথে গল্প করতেন, খেলা করতেন। তিনি বিশ্বাস করতেন আজকের শিশুরাই আগামী দিনে দেশ গড়ার নেতৃত্ব দিবে। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা স্মরণীয় করে রাখতে ১৯৯৭ সালে বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চকে ‘জাতীয় শিশু দিবস’ ঘোষণা করা হয়। তিনি বলেন, বাংলার হাজার বছরের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজনই জন্মেছিলেন।

যার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। এই জন্য ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। এই সময় দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, শিল্পমন্ত্রীর সফরসঙ্গী তার সহধর্মিনী নাদিরা মাহমুদ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সচিব এস এম আলম, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান এবং দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, শিল্পমন্ত্রী গত ১৬ মার্চ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উদ্দেশ্য যাত্রা করেন এবং আগামী ২৩ মার্চ তিনি দেশে ফিরবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!