1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ থেকে - NEWSTVBANGLA
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্প-ইরানের পাল্টাপাল্টি দাবি কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন ‘প্রধানমন্ত্রীরে পাইলে কইতাম—নদীভাঙন থামান, মোগো বাঁচান’ টানা বৃষ্টিতে পাবনা শহর জলাবদ্ধ, চরম দুর্ভোগে বাসিন্দারা ‘ডজন ডজন পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি’—ইরানের শীর্ষ উপদেষ্টা ফুটবলের ‘মহারণ’ আর্জেন্টিনা-ইংল্যান্ড: ইতিহাস, প্রতিশোধ আর বিশ্বকাপ সেমিফাইনালের উত্তাপ দ্বিতীয় দফার জলাবদ্ধতায় কালিয়াকৈরে মানবিক বিপর্যয়, ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছেন শত শত পরিবার ইরানের হামলার নিন্দা সৌদি আরবের, সামুদ্রিক নিরাপত্তা হুমকিতে পড়ার অভিযোগ ৩৫ বছর পর বন্ধুর ধার শোধ, ১ হাজার টাকার বদলে ফেরত দিলেন ২৫ হাজার রুপি খাদ্যপণ্য বাণিজ্য সহজ করতে সমঝোতায় বাংলাদেশ-পাকিস্তান

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ থেকে

প্রতিনিধি

আজ থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার আবেদন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই অনলাইন ভর্তি কার্যক্রম উদ্বোধন করবেন।

ভর্তি কমিটির পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে এবং ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব পর্যন্ত, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

এবার চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!