1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকা-৫ এ চার কেন্দ্রে দুই ঘণ্টায় ১,২২৬ ভোট, উপস্থিতি নিয়ে মিশ্র চিত্র - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঢাকা-৫ এ চার কেন্দ্রে দুই ঘণ্টায় ১,২২৬ ভোট, উপস্থিতি নিয়ে মিশ্র চিত্র

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। রাজধানীর ঢাকা-৫ আসনের চারটি কেন্দ্রে ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় মোট ১ হাজার ২২৬টি ভোট পড়েছে।

যাত্রাবাড়ীর শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে স্থাপিত দুটি কেন্দ্রের মধ্যে পুরুষ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২৮৯ জন। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার তুষার কান্তি কর জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত এখানে ৪৩৭টি ভোট পড়েছে। একই প্রতিষ্ঠানের মহিলা কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৮০৯ জন। প্রিজাইডিং অফিসার মাসুদ আহমেদ জানান, প্রথম দুই ঘণ্টায় সেখানে ২৬৯ জন ভোট দিয়েছেন।

অন্যদিকে, যাত্রাবাড়ী বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত দুটি কেন্দ্রের মধ্যে পুরুষ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৫১৮ জন। প্রিজাইডিং অফিসার ওমর ফারুক জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত সেখানে ৩৭০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। একই বিদ্যালয়ের মহিলা কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৮৩ জন। প্রিজাইডিং অফিসার জসিম উদ্দিন জানান, প্রথম দুই ঘণ্টায় ওই কেন্দ্রে ১৫০টি ভোট পড়েছে।

সব মিলিয়ে চারটি কেন্দ্রে সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোট ভোট পড়েছে ১,২২৬টি।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ঢাকা-৫ আসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২টি ওয়ার্ডে ১৫০টি কেন্দ্রে ৭৮১টি কক্ষে ভোটগ্রহণ চলছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ৯৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ৫৯৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৩৯৭ জন।

রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী (আংশিক) থানা নিয়ে গঠিত এ আসনে রয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮ থেকে ৫০ এবং ৬২ থেকে ৭০ নম্বর ওয়ার্ড।

ঢাকা-৫ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিএনপির মো. নবী উল্লাহ নবী (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ কামাল হোসেন (দাঁড়িপাল্লা) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাজী মো. ইবরাহীম (হাতপাখা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও মাঠে রয়েছেন।

ভোটগ্রহণ শুরুর পর কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে কি না, সেদিকে নজর রয়েছে প্রার্থী ও ভোটারদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!