1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকা-৫ আসনে ধানের শীষে নবী উল্লা, দাঁড়িপাল্লায় কামাল হোসেন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঢাকা-৫ আসনে ধানের শীষে নবী উল্লা, দাঁড়িপাল্লায় কামাল হোসেন

প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পেয়েছেন মো. নবী উল্লা। একই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক।

বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় নির্বাচন কার্যালয় থেকে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের বরাদ্দসংক্রান্ত চিঠি সংগ্রহ করেন সংশ্লিষ্ট প্রার্থীরা।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর বিএনপি প্রার্থী মো. নবী উল্লা বলেন, দীর্ঘ ১৮ বছর পর তিনি নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। প্রতীক পাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করবেন জানিয়ে তিনি বলেন, আগামীকাল থেকেই ব্যাপকভাবে মাঠে নামবেন। ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, ঢাকা-৫ আসনের জনগণ তাকে ভালোবাসা দিয়ে বিজয়ী করবেন।

অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীক পাওয়ার পর জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেন, তিনি সবাইকে অভিনন্দন জানাচ্ছেন এবং জুলাই মাসের আহতদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ঢাকা-৫ আসনে নির্বাচনী প্রতিযোগিতা আরও স্পষ্ট রূপ নিল বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!