1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচন : প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী তরিকুল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচন : প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী তরিকুল

প্রতিনিধি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম ভূঞাঁ মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতে তরিকুলের পক্ষে শুনানি করেন  এডভোকেট মো. ওজিউল্লাহ। তাকে সহযোগিতা করেন এডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারি ও শাহ মো. বাবর।
এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম ভূঞাঁ মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।
গত ১৮ জুন স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম ভূঞাঁসহ ৮ প্রার্থীর মনোনয়ন রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাতিল হয়। তারা হলেন- জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, জাতীয় পার্টির মো. মামুনূর রশিদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. মজিবুর রহমান, এবং স্বতন্ত্র প্রার্থী শেখ আসাদুজ্জামান জালাল, মো. তারিকুল ইসলাম ভূঞাঁ, আবু আজম খান, আশরাফুল হোসেন আলম (হিরো আলম) এবং মুসাউর রহমান খান।
স্বতন্ত্র প্রার্থী তরিকুলের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নির্বাচন কমিশনও বহাল রাখে। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে আবেদন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!