1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিরাপত্তার পেট্রল গাড়িসহ তিন গাড়ির সংঘর্ষ, আহত ১২ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিরাপত্তার পেট্রল গাড়িসহ তিন গাড়ির সংঘর্ষ, আহত ১২

প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পেছন থেকে ধাক্কা দেওয়ায় সড়ক নিরাপত্তার পেট্রল গাড়িসহ তিন গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এই ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ওই এলাকায় চার কিলোমিটারজুড়ে আধঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো ও আহতদের সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানাযন, মাওয়াগামী গ্রীন ঢাকা পরিবহনকে পেছন থেকে সুরভি পরিবহন নামে একটি বাস ধাক্কা দেয়। এতে গ্রীন ঢাকা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়জিত পেট্রল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এ সময় সুরভি পরিবহনের ১২ জন গুরুতর আহত হন।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও কেউ মারা যাযননি। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!