1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ৩ ছিনতাইকারী গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিনিধি

ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি এবং ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।

ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জের নেতৃত্বে ১৯ জুন রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানার জামগড়া শিমুলতলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় পেশাদার মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন, মুত্তাকিন ও বিউটি খাতুনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিল্লাল হোসেনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, একই রাতে সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার রেডিও কলোনি এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্য সোহাগ মিয়া, স্বাধীন হাসান ও রায়হানকে গ্রেপ্তার করে ডিবি (উত্তর)। পুলিশি তথ্য যাচাইয়ে দেখা গেছে, সোহাগ মিয়ার বিরুদ্ধে দুটি এবং স্বাধীন হাসানের বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতির মামলা রয়েছে।

পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!