1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকার বিপক্ষে চারবারের চ্যাম্পিয়ন জয়ের নায়ক হলেন: তাওহীদ হৃদয় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঢাকার বিপক্ষে চারবারের চ্যাম্পিয়ন জয়ের নায়ক হলেন: তাওহীদ হৃদয়

অনলাইন ডেস্ক :

মনে রাখার মতো একটা রাত পার করলেন তাওহীদ হৃদয়। বাংলাদে  প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল রাতে দুর্দান্ত ঢাকার বিপক্ষে চার  উইকেটের নাটকীয় জয় তুলে নিয়েছে চারবারের চ্যাম্পিয়ন। চারবারের চ্যাম্পিয়নদের এই জয়ের নায়ক তাওহীদ কার দেওয়া ১৭৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শেষদিকে কঠিন সমীকরণের মুখে পড়ে যায় কুমিল্লা।

এরপরও হাল ছাড়েননি হৃদয়। দারুণ এক শতকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন বগুড়ার এই ক্রিকেটার। ৫৭ বলে ১০৮ রানে অপরাজিত ছিলেন হৃদয়। আট চারের পাশাপাশি হাঁকিয়েছেন সাতটি ছয়ের মার। এটা টি-টোয়েন্টিতে তার প্রথম সেঞ্চুরি।

উইল জ্যাকস, লিটন দাস, রেইমন রেইফার, ইমরুল কায়েসদের ব্যর্থতার দিনে সেঞ্চুরি করে প্রায় একা হাতে দলের বোঝা বয়ে নিয়ে গেছেন হৃদয়। যদিও তিন অঙ্কের ম্যাজিক ফিগারের কোনো চিন্তাই ছিল না তার। সেঞ্চুরির চাইতে দলের জয়কেই বেশি প্রাধান্য দিয়েছিলেন তিনি।

হৃদয় বলেন, ‘তাড়াতাড়ি ম্যাচটা শেষ করে আসতে চেয়েছি। আমি শতকের জন্য খেলিনি। এমনকি ৯০ রানের পরও না। চেষ্টা করেছি ম্যাচটা শেষ করে আসার। সব ব্যাটসম্যানের স্বপ্ন থাকে সেঞ্চুরি করার। গত বছরও আমার সে সুযোগ ছিল। সেবার পারিনি। এবার হয়েছে। উইকেট গেলেও আমার পরিকল্পনা থাকে মেরে খেলার।’

বাংলাদেশের ক্রিকেটারদের যে মেরে খেলায় অভ্যস্ত নয় সেটা স্বীকার করেছেন হৃদয়, ‘আমি মনে করি আমরা এ রকম পরিস্থিতিতে অভ্যস্ত নই। আমরা যখন আস্তে আস্তে খেলতে থাকব তখন বিষয়টা বদলে যাবে। সামনেও যখন এ রকম ছয় মারতে পারব, আমাদের ব্যাটার মারবে তখন আত্মবিশ্বাসটা চলে আসবে। মনে হবে যে মারলে ছয় হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!