1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা। - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা।

প্রতিনিধি

ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা।

প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র‌্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র‌্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ২৯/০১/২০২৪ খ্রিঃ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হইতে অদ্য ৩০/০১/২০২৪ খ্রিঃ তারিখ মাঝরাত ০১:১০ ঘটিকা পর্যন্ত র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৪,৫০,০০০/- (চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন। যার মধ্যে ১। জননী স্টেশনারী প্রোডাক্টস এন্ড বুকস্’কে নগদ- ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, ২। জননী পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’কে নগদ- ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, ৩। সোলেমান ফুড প্রোডাক্টস্’কে নগদ- ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, ৪। মেসার্স বাশার মোরব্বা ও সেমাই ঘর’কে নগদ- ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, ৫। লিদদিন লিমিটেড’কে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ৬। মেসার্স ইজি ইন্ডাস্ট্রিজ (বিডি) লিমিটেড’কে নগদ- ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, ৭। মদিনা ফ্লাওয়ার মিলস্’কে নগদ- ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা, ৮। বিআরপি ক্যাবলস্’কে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ৯। দোলা ক্যাবলস্’কে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ১০। এসটিএম ইন্ডাস্ট্রিজ লিমিটেড’কে নগদ- ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা ও ১১। সুরাইয়া ইলেক্ট্রিক্যাল লিমিটেড’কে নগদ- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল কোর্টে আনুমানিক ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা মূল্য মানের নকল বৈদ্যুতিক তার জব্দ করতঃ ধ্বংস করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!