1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকাকে হারিয়ে রাজশাহীকে টপকে গেল সিলেট - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

ঢাকাকে হারিয়ে রাজশাহীকে টপকে গেল সিলেট

প্রতিনিধি

দারুণ ফিনিশিংয়ে সিলেট টাইটান্সকে জয়ের শক্ত ভিত গড়ে দিয়েছিলেন ব্যাটাররা। সেই ভিতে দাঁড়িয়ে দুর্দান্ত বোলিং করলেন সালমান ইরশাদ-মঈন আলিরা। তাতে ঢাকা ক্যাপিটালসকে সহজেই হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে সিলেটকে টপকে শীর্ষে তিনে জায়গা করে নিলো মেহেদি হাসান মিরাজের দল।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান করে সিলেট টাইটান্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন আরিফুল ইসলাম। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬০ রানের বেশি করতে পারেনি সিলেট।

বড় লক্ষ্য তাড়ায় ঢাকাকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার আব্দুল্লাহ আল মামুন ও রহমানুল্লাহ গুরবাজ। ১১ বলে ২৪ রান করে মামুন ফিরলে ভাঙে ৫৬ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার গুরবাজ করেছেন ৫১ রান।

তিনে নেমে সুবিধা করতে পারেননি নাসির হোসেন। ৭ বলে ৩ রান করেন তিনি। চারে নেমে ব্যর্থ শামিম হোসেন। ব্রুকসের দুর্দান্ত ক্যাচে ফেরার আগে ২ বলে এক রান করেন এই ব্যাটার। এরপর সাইফ হাসান, সাব্বির রহমানরা ভালো শুরু পেলেও প্রয়োজনীয় রান রেট অনুযায়ী রান তুলতে পারেননি। তাতে ১৬০ রানের বেশি করতে পারেনি ঢাকা।

এর আগে দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল সিলেট। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৮ রান যোগ করেন ইমন ও তৌফিক খান। ১৭ রান করে তৌফিক বিদায় নিলে ভাঙে সেই জুটি। এরপর ইমনও আর বেশিক্ষণ টিকতে পারেননি। ২৪ বলে ৩২ রান এসেছে তার ব্যাট থেকে।

তিনে নেমে দেখে-শুনে খেলেছেন আরিফুল ইসলাম। বিপিএল অভিষেকেই প্রতিভার ছাপ রেখেছেন এই টপ অর্ডার ব্যাটার। ২৯ বলে ৩৮ রান করেছেন তিনি। যা দলের হয়ে সর্বোচ্চ সংগ্রহ।

শেষদিকে দারুণ ব্যাটিং করেন আজমতউল্লাহ ওমরজাই ও মঈন আলীরা। ২৩ বলে ৩৩ রান করেছনে আজমতউল্লাহ। আর মঈনের ব্যাট থেকে এসেছে ৮ বলে ২৮। এ ছাড়া ৪ বলে অপরাজিত ৯ রান করেছনে ইথান ব্রুকস, মিরাজ অপরাজিত ছিলেন ২ বলে ৭ রান করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!