1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ড. ফরিদুল ইসলাম সভাপতি, একাদশ বিসিএস ফোরামের নতুন নির্বাহী কমিটি ঘোষণা - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

ড. ফরিদুল ইসলাম সভাপতি, একাদশ বিসিএস ফোরামের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

প্রতিনিধি

একাদশ বিসিএস ফোরামের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত সচিব ড. মো. ফরিদুল ইসলাম।

গত ১ মার্চ রাজধানীর ইস্কাটনে অবস্থিত বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন কমিটিতে প্রথম সহসভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ-এর সাবেক ভাইস-প্রিন্সিপাল ডা. আবদুল হানিফ টাবলু। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. ইহসানুল হক।

একাদশ বিসিএস ফোরামের দপ্তর সম্পাদক এ এফ এম হায়াতুল্লাহ জানান, সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে নির্বাহী কমিটি চূড়ান্ত করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-এর সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী। সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয় এবং ফোরামের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!