1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডা. শফিকুর রহমানকে চরমোনাই পীরের শুভেচ্ছা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ডা. শফিকুর রহমানকে চরমোনাই পীরের শুভেচ্ছা

প্রতিনিধি

ডা. শফিকুর রহমানকে চরমোনাই পীরের শুভেচ্ছা
পুনরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হওয়ায় ডা. শফিকুর রহমানকে মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি।
মুফতি রেজাউল করিম বলেন, নিজের দ্বীনি জজবা ও কৌশলী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেছেন ডা. শফিকুর রহমান। দেশের রাজনীতির এই ক্রান্তিকালে তার নেতৃত্ব জামায়াতে ইসলামী ও দেশের জন্য কল্যাণের বাহন হবে বলে আমি বিশ্বাস করি।
তিনি বলেন, বয়সের বাধা উপেক্ষা করে তিনি যে উদ্যমী নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করছেন, এর মধ্যে আগামীর বাংলাদেশের জন্য শুভ বার্তা রয়েছে। আমি তার সুস্থতা কামনা করি। একইসঙ্গে আমিরের দায়িত্ব পালনে আল্লাহর রহমত ও দয়া তার সঙ্গী হোক সেই প্রত্যাশা করি।
উল্লেখ্য, ২০২৬-২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। শনিবার (১ নভেম্বর) রাতে এ ঘোষণা করেন দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।
রোববার (২ নভেম্বর) কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্যদের (রুকন) কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে গণনা শেষ করেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিমের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!