1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডাকসু নিয়ে আপত্তিকর বক্তব্য, জাময়াত নেতা শামীমকে অব্যাহতি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

ডাকসু নিয়ে আপত্তিকর বক্তব্য, জাময়াত নেতা শামীমকে অব্যাহতি

প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় জামায়াত নেতা মো. শামীম আহসানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমির মাওলানা মহিবুল্লাহ হারুন বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমির মহিবুল্লা হারুন স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে তাকে অব্যহতি দেওয়া হয়।

অব্যহতি পত্রে শামীম আহসানের বিষয়ে উল্লেখ করা হয়, গত ২৫ জানুয়ারি পাথরঘাটা উপজেলায় আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামীম আহসান। এ সময় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে বেফাঁস মন্তব্য করেন তিন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। শামীম আহসানের এমন বেফাঁস মন্তব্যের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাব মুর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এ ধরনের বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের পরিপন্থি।

আরও উল্লেখ করা হয়, সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী এমন কর্মকাণ্ডের জন্য জেলা কর্ম পরিষদের সিদ্ধান্ত ক্রমে শামীম আহসানের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) পদ স্থগিত করা হলো। এছাড়া জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারির দায়িত্বসহ সংগঠনের সব প্রকার দায়-দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হলো।

জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমির মাওলানা মহিবুল্লাহ হারুন বলেন, শামীম আহসানের বেফাঁস বক্তব্যে আমরা দুঃখ প্রকাশ করছি। এ ধরণের বক্তব্য আমাদের কাম্য নয়। আমাদের সবার হৃদয়ের স্পন্দন ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয় নিয়ে এমন বেফাঁস কথাবার্তা কারোরই কাম্য নয়। ভবিষ্যতে যাতে কেউ আর এমন কোনো মন্তব্য না করে, সে কারণেই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শামীম আহসানকে দলীয় পদ এবং সব কর্মকাণ্ড থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (২৪ জানুয়ারি) রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন শামীম আহসান। তনি তার ওই বক্তব্যে বলেন, নির্বাচনের পরে, যে ডাকসু মাদকের আড্ডাখানা এবং বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। জামায়াত নেতা শামীম আহসানের ডাকসু নিয়ে দেওয়া ওই বক্তব্যের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশের পর নিন্দা জানায় ঢাবি কর্তৃপক্ষ। এছাড়া তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিক্ষোভসহ মানববন্ধন কর্মসূচি করতে শুরু করেন দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ সাধারণ মানুষ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!