1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টুইটারে সিইও নিয়োগ দিচ্ছেন ইলোন মাস্ক - NEWSTVBANGLA
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’ ৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

টুইটারে সিইও নিয়োগ দিচ্ছেন ইলোন মাস্ক

প্রতিনিধি

ইলোন মাস্ক জানিয়েছে, টুইটারের নেতৃত্ব দেয়ার জন্য নতুন প্রধান নির্বাহী খুঁজে পেয়েছেন। যার নিয়োগ আগামী ছয় সপ্তাহের মধ্যে কার্যকর হবে। খবর:রয়টার্স

এ প্রযুক্তি উদ্যোক্তা টুইটারের নতুন বসের নাম প্রকাশ করেননি। সঙ্গে জানান, তিনি নির্বাহী চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তার দায়িত্ব নেবেন।

কোম্পানির নেতৃত্ব ঠিক রাখা ও নিজের অন্যান্য ব্যবসায় মনোযোগ দেয়ার জন্য মাস্ক সাম্প্রতিক সময়ে চাপের মধ্যে রয়েছেন। গত বছর চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটারের মালিকানা নেয়ার পর একা হাতেই সব সামলাচ্ছেন। এই সময় ব্যাপক ছাঁটাই ও রদ বদলের মধ্য দিয়ে গেছে ডিজিটাল প্লাটফর্মটি।

গত বছর অনলাইন জরিপে টুইটার ব্যবহারকারীরা মাস্কের দায়িত্ব পালনের বিরুদ্ধে ভোট দেয়। এখন তিনি লাগাম হস্তান্তরে সম্মত হলেও তা কবে নাগাদ হবে স্পষ্ট নয়।

এই ঘোষণার পর টেসলার শেয়ারের দাম বেড়েছে। এর আগে টুইটারে মনোযোগ দেয়ায় গাড়ি কোম্পানির ক্ষতি হয়েছে বলে শেয়ারহোল্ডাররা মাস্কের বিরুদ্ধে অভিযোগ আনেন।

ইনভেস্টমেন্ট ফার্ম ওয়েডবুশ সিকিউরিটিজের ড্যান আইভস জানান, মাস্কের এ ঘোষণা বড় একটি পদক্ষেপ। কারণ টুইটার, টেসলা ও স্পেসএক্সের সিইও হিসেবে ভারসাম্য বজায় রাখার চেষ্টা একটি অসম্ভব কাজ।

এদিকে দুটি মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারের সিইও পদের জন্য এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপনের প্রধান লিন্ডা ইয়াকারিনোর সঙ্গে আলোচনা হয়েছে। তবে টুইটার বা এনবিসি ইউনিভার্সাল এ বিষয়ে মন্তব্য করেননি।

মাস্ক যদি একজন নারী নির্বাহী নিয়োগ করেন, তা প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য ঘটনা হবে। গত বছর এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৫০০টি বড় কোম্পানির অন্তর্ভুক্ত প্রযুক্তি সংস্থায় প্রধান নির্বাহী পদে নারীর উপস্থিতি ১০ শতাংশেরও কম ছিল।

তথ্যসূত্র: অনলাইন ডেক্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!