1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে তারকা পেসারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে তারকা পেসারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া

প্রতিনিধি

ইনজুরির কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। এদিকে আরও একবার দুঃসংবাদ পেল অজিরা। চোট কাটিয়ে উঠতে না পারায় টুর্নামেন্টের শুরুতে দলের সঙ্গে থাকতে পারছেন না অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউড। হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস সমস্যার কারণে তিনি আপাতত অস্ট্রেলিয়াতেই থেকে যাবেন।

গত নভেম্বরে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন ৩৫ বছর বয়সী হ্যাজেলউড। এরপর থেকেই ইনজুরির সঙ্গে লড়ছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে পুরো অ্যাশেজ সিরিজেও খেলতে পারেননি এই ডানহাতি পেসার। নির্বাচক টনি ডোডেমেইড এক বিবৃতিতে বলেন, “হ্যাজেলউডের ক্ষেত্রে আমরা মনে করেছি, শ্রীলঙ্কায় যাওয়ার চেয়ে পরিচিত পরিবেশে, সিডনিতে থেকে পুনর্বাসন চালিয়ে যাওয়া তার জন্য বেশি কার্যকর হবে।”

হ্যাজেলউড কবে নাগাদ দলে ফিরতে পারবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি জানানো হয়নি। তবে শন অ্যাবটকে নিয়ে নির্বাচকরা আশাবাদী। ডোডেমেইড বলেন, “শন একজন অভিজ্ঞ ক্রিকেটার। বিশ্বকাপের একাধিক আসরের অভিজ্ঞতা রয়েছে তার। পাকিস্তান সফরের পর দলের সঙ্গেই থাকাটা তার জন্য যুক্তিসঙ্গত ছিল।”

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার দলের অবস্থা মোটেও স্বস্তির নয়। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে দলটি। সব মিলিয়ে শেষ পাঁচটি টি-টোয়েন্টিতেই জয়ের মুখ দেখেনি অস্ট্রেলিয়া।

গ্রুপ ‘বি’-তে থাকা অস্ট্রেলিয়া বিশ্বকাপের সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। ১১ ফেব্রুয়ারি কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে তারা। একই গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা, ওমান ও জিম্বাবুয়ে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!