1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই বন্ধুসহ নিহত ৩ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই বন্ধুসহ নিহত ৩

প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালমেঘা বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কালিদাস পানাউল্লাহ পাড়ার মোহাম্মদ আলীর ছেলে আবির (১৫), কালিদাস বল্লা চালা গ্রামের মইনদ্দিনের ছেলে লিখন (১৫) এবং ফুলঝুঁড়িপাড়া এলাকার রউফ মিয়ার ছেলে সাব্বির (২০)।

নিহত দুই কিশোর আবির ও লিখন কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে কালমেঘা-নলুয়া সড়কের বেলতলী এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানা পুলিশের সেকেন্ড অফিসার মোশারফ হোসেন চৌধুরী বলেন, থানায় দুইজনের মরদেহ রয়েছে। আরেকজনের মরদেহ রাস্তায় আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!