1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টঙ্গিতে তুলার গোডাউনে অগ্নিকান্ড - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

টঙ্গিতে তুলার গোডাউনে অগ্নিকান্ড

প্রতিনিধি

গাজীপুরের টঙ্গিতে আজ পৃথক দুটি স্থানে তুলার গোডাউন ও সূতা তৈরি কারখানায় অগ্নিকান্ড ঘটেছে।  
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা দ্রুত পৃথক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  
গাজীপুরের টঙ্গির পাগাড় হোসেন ড্রায়িং ফ্যাক্টরি সুতার কারখানায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও মিলগেট নামা বাজার এলাকায় তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আজ রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে টঙ্গি পূর্ব থানার পাগাড় হোসেন ড্রায়িং নামক সূতা ফ্যাক্টরিতে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গি  থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ২ টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। হতাহতের কোন খবর জানা যায়নি।
তিনি আরো জানান, এছাড়াও আজ রোববার দুপুর ৩ টা ১৭ মিনিটে টঙ্গি পশ্চিম থানার টঙ্গির মিলগেট নামা বাজার এলাকায় তুলার গোডাউনে অগ্নিকা- ঘটেছে। খবর পেয়ে ৬ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।  এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমান জানা যায়নি। 
গাজীপুরের টঙ্গি পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম বাসসকে জানান, আজ রোববার দুপুরে  টঙ্গির মিলগেট নামার বাজার এলাকায় তুলার গোডাউনে আগুন লাগার খবর পেয়ে টঙ্গি, গাজীপুর ও উত্তরা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!