1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঝিনাইদহে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঝিনাইদহে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

প্রতিনিধি

ঝিনাইদহের সদর ও শৈলকূপা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে মাঠে কাজ করতে গিয়ে তাদের বজ্রপাতে মৃত্যু হয়।

রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে সদর উপজেলার আড়মুখি ও শৈলকূপা উপজেলার শেখড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই কৃষক হলেন- সদর উপজেলার আড়মুখী গ্রামের শমসের বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস (২৮) ও শৈলকূপার শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫)। স্থানীয় কবির হোসেন, সকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামের কৃষক শিমুল বিশ্বাস নিজ জমিতে কাজ করছিলেন। সকালে বৃষ্টি শুরু হলে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।

অন্যদিকে স্থানীয়রা জানান, শৈলকূপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শেখরা গ্রামের কৃষক হুরমত শেখ সকালে মাঠে কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে তিনি বজ্রপাতের শিকার হন। এসময় স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।

বজ্রপাতের ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন  বলেন, নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামে বজ্রপাতে শিমুল বিশ্বাস নামে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলেই তার মৃত্যু হওয়ায় পরিবারের লোকজন মরদেহ হাসপাতালে নিয়ে আসেনি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, শেখড়া গ্রামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগী কৃষকের স্বজনরা থানার পথে রওনা হয়েছেন। তারা থানায় পৌঁছানোর পরে বিস্তারিত জানাতে পারব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!