1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঝিনাইদহে একই স্থানে বিএনপির দুই গ্রুপের ইফতার, ১৪৪ ধারা জারি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

ঝিনাইদহে একই স্থানে বিএনপির দুই গ্রুপের ইফতার, ১৪৪ ধারা জারি

প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিলের আয়োজন করায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

রোববার (৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এ নির্দেশনা জারি করা হয়।

স্থানীয়রা জানায়, ওই মাঠে বিএনপি থেকে বহিষ্কৃত সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। এই কর্মসূচির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করলে প্রশাসন প্রাথমিকভাবে মৌখিক অনুমতি প্রদান করে। তবে একই সময়ে এবং একই স্থানে ধানের শীষের প্রার্থী রাশেদ খানের পক্ষ থেকেও পাল্টা ইফতার মাহফিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়। একই স্থানে একই সময়ে দুই পক্ষের অনড় অবস্থানের কারণে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজেওয়ানা নাহিদ বলেন, জননিরাপত্তার স্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!