1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জোকোভিচের হার, শিরোপা জিতে আলকারাজের ইতিহাস - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

জোকোভিচের হার, শিরোপা জিতে আলকারাজের ইতিহাস

প্রতিনিধি

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা নোভাক জোকোভিচকে পাত্তাই দিলেন না কার্লোস আলাকারাজ। চার সেটের মধ্যে তিনটিতেই জিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন তিনি। আর এর মাধ্যমে সবচেয়ে কম বয়সী হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড গড়েছেন আলকারাজ।

আলকারাজ অস্ট্রেলিয়ান ওপেনে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন মাত্র ২২ বছর বয়সে। তাতেই বনে গেছেন সর্বকনিষ্ঠ ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা। তিনি ভেঙেছেন স্বদেশী রাফায়েল নাদালের রেকর্ডটি। ২৪ বছর বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জিতে এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন তিনি।

মেলবোর্ন পার্কে রোববারের ফাইনালে চার সেটের লড়াইয়ে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ ব্যবধানে জোকোভিচকে পরাজিত করেন আলকারাজ। ম্যাচ পয়েন্ট নিশ্চিত হতেই আবেগে কোর্টে লুটিয়ে পড়েন ২২ বছর বয়সী বিশ্ব নম্বর এক।

ম্যাচের শুরুতে অবশ্য অভিজ্ঞ জোকোভিচই ছিলেন নিয়ন্ত্রণে। প্রথম সেটে কৌশল আর অভিজ্ঞতায় তরুণ প্রতিপক্ষকে চাপে রাখেন ৩৮ বছর বয়সী সার্বিয়ান। তবে দ্বিতীয় সেট থেকে দৃশ্যপট বদলাতে শুরু করে। বেসলাইন থেকে ছন্দ খুঁজে পান আলকারাজ। দীর্ঘ র‍্যালিতে ধৈর্য ও শক্তির মিশেলে ম্যাচের গতি নিজের দিকে ঘুরিয়ে নেন তিনি।

তৃতীয় সেটে জোকোভিচের ভুল বাড়তে থাকে। সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যান আলকারাজ। চতুর্থ সেটে লড়াই জমে উঠলেও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে দৃঢ় থাকেন স্প্যানিশ তারকা। শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেই ইতিহাসের পাতায় নাম লেখান তিনি।

এই জয়ের মাধ্যমে আলকারাজ পুরুষ টেনিসে মাত্র নবম খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন—চারটি গ্র্যান্ড স্ল্যামই জয়ের কীর্তি গড়লেন। একই সঙ্গে ভেঙে গেল প্রায় ৮৭ বছরের পুরোনো রেকর্ড। এর আগে এত কম বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির ছিল না।

অন্যদিকে জোকোভিচের ২৫তম গ্র্যান্ড স্ল্যামের স্বপ্ন আরও পিছিয়ে গেল। ২০২৩ ইউএস ওপেন জয়ের পর থেকে মার্গারেট কোর্টের সঙ্গে যৌথভাবে ২৪ শিরোপায় আটকে আছেন তিনি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!