1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘জেন্ডার ডেটা চ্যাম্পিয়ন’ পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘জেন্ডার ডেটা চ্যাম্পিয়ন’ পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক

প্রতিনিধি

নিউ ইয়র্ক ভিত্তিক ফাইন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেন থেকে জেন্ডার ডেটা চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক এ নিয়ে সপ্তমবারের মতো ফাইন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেনের কাছ থেকে সম্মাননা পেল।

ব্র্যাক ব্যাংকের পূর্ণাঙ্গ নারী ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’-এর মাধ্যমে ডেটা ব্যবহার করে নারীদের ব্যাংকিং প্রয়োজন উপলব্ধি করে সে অনুযায়ী সেবা প্রদানের জন্য মর্যাদাপূর্ণ এ পুরস্কার জিতেছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের জেন্ডার পৃথকীকৃত ডেটা অনুশীলনের প্রশংসা করেছে ফাইন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেন। যা মূলত কীভাবে এবং কোথায় নারীদের অগ্রাধিকার দেওয়া এবং সহায়তা করা উচিত সে সম্পর্কে ব্যাংককে বিশদ ধারণা দেয়।

গত ২৮ মে উগান্ডার রাজধানী কাম্পালায় ‘চ্যাম্পিয়নস অব দ্য ফিমেইল ইকোনমি অ্যাওয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। ব্র্যাক ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার নুরুন নাহার বেগম, হেড অব ‘তারা’, আগামী এবং প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্টস মেহরুবা রেজা, ফাইন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইনেজ মারি- এর কাছ থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।
প্রতিষ্ঠার পর থেকেই সমাজের সব স্তরের নারীদের নিবেদিত ব্যাংকিং সেবা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক ‘তারা’। নারীদের সম্ভাবনা পূর্ণ বাস্তবায়নে সহায়তা করছে । ‘তারা’ নারীদের স্বপ্ন পূরণের সাথী হিসেবে বাংলাদেশে সুনাম অর্জন করেছে।

আন্তর্জাতিক এ পুরস্কার অর্জন সম্পর্কে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘ফাইন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেন থেকে জেন্ডার ডেটা চ্যাম্পিয়ন পুরস্কার পেয়ে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমরা বিশ্বাস করি, এই মর্যাদাপূর্ণ পুরস্কার আমাদের প্রতি গ্রাহকদের আস্থা আরও বাড়িয়ে তুলবে। নারী গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে আমরা ডেটার ব্যবহার কাজে লাগিয়ে যাবো। একটি মূল্যবোধ নির্ভর ব্যাংক হিসেবে, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নারীদের জন্য সুযোগ তৈরি করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

ব্র্যাক ব্যাংক বাংলাদেশ থেকে ফাইন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেনের সদস্যপদ পাওয়া প্রথম ব্যাংক। ২০০০ সালে প্রতিষ্ঠিত জোটটির সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। এটি বিশ্বব্যাপী নারীদের ব্যাংকিং প্রচারণার লক্ষ্যে জ্ঞান বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণার জন্য কাজ করে। নারী অর্থনীতিকে সম্পূর্ণভাবে সমৃদ্ধ করে তোলার লক্ষ্যে ১৩৫টিরও বেশি দেশের সদস্যদের একটি অনন্য নেটওয়ার্ক হিসেবে কাজ করে ফোরামটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!