1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জেট ফুয়েলের দাম আবার কমল, অভ্যন্তরীণ ফ্লাইটে লিটারপ্রতি কমেছে ১৫ টাকা ৬৭ পয়সা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জেট ফুয়েলের দাম আবার কমল, অভ্যন্তরীণ ফ্লাইটে লিটারপ্রতি কমেছে ১৫ টাকা ৬৭ পয়সা

প্রতিনিধি

দেশে বিমান পরিবহনে ব্যবহৃত জ্বালানি তেল (জেট ফুয়েল) এর দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষিত মূল্য অনুযায়ী, জুন মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে লিটারপ্রতি দাম কমেছে ১৫ টাকা ৬৭ পয়সা।

রোববার (৭ জুন) বিইআরসি নতুন এই মূল্যহার ঘোষণা করে। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ১.০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে ০.৯৮০৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৩ মে বিইআরসি জেট ফুয়েলের দাম বড় পরিসরে কমিয়ে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করেছিল। তখন লিটারপ্রতি ৩৯ টাকা ৫৭ পয়সা কমানো হয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরের ৭ মে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ২০৫ টাকা ৪৫ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ছিল ১.৩৩৮৫ মার্কিন ডলার। এক মাসের ব্যবধানে দুই দফা মূল্য হ্রাসের ফলে বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয় কিছুটা কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর ইতিবাচক প্রভাব ভবিষ্যতে বিমান ভাড়ার ওপরও পড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!