1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের

প্রতিনিধি

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান।তিনি বলেছেন, জুলাই সনদে ঘোষিত সংস্কারমূলক অঙ্গীকারসমূহ দ্রুত বাস্তবায়ন না হলে দেশের শ্রমজীবী জনগোষ্ঠীসহ সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।

শনিবার (১ নভেম্বর) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে তিনি এসব কথা বলেন।

খলিলুর রহমান বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, ন্যায্য মজুরি না পাওয়া, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার কারণে শ্রমজীবী মানুষ আজ দিশেহারা। জুলাই সনদ বাস্তবায়নই এখন জাতিকে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক ভারসাম্য ও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পথে ফিরিয়ে আনতে পারে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের শ্রমিক ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তাই জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করে জাতি ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করুন।

কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন– কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, মো. হারুনুর রশিদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এইচ এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ নাজিম উদ্দিন, দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুল করিম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!