1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জুলাই শহীদদের আবাসন প্রকল্প ফেরত দিলো একনেক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জুলাই শহীদদের আবাসন প্রকল্প ফেরত দিলো একনেক

প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের স্থায়ী বাসস্থানের জন্য ‘৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্পটি উপস্থাপন করা হলেও অনুমোদন দেয়নি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

রোববার (২৭ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন (এনইসি) কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিফ্রিং করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

একনেক সভায় ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১৪৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৮ হাজার ৫৮ কোটি, বৈদেশিক ঋণ ১৪৩ কোটি এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫২ কোটি ৭২ লাখ টাকা ব্যয় করা হবে।

জুলাই শহীদদের আবাসন প্রকল্প বাদ যাওয়ার বিষয়ে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, আমরা মনে করি প্রকল্পটির যথার্থ মূল্যায়ন হওয়া উচিত। জুলাই যোদ্ধাদের সব প্রকল্প এক জায়গায় এনে সমন্বয় করা উচিত। এটা ভালো উদ্যোগ, আরও পরিকল্পিতভাবে এগোতে চাই আমরা।

তিনি বলেন, বিআরটি প্রকল্প নিয়ে তদন্ত হবে। বিআরটি (বাস র‌্যাপিড ট্রানজিট) প্রকল্প তদন্ত করা হবে। সম্পূর্ণ অপরিকল্পিত এবং দানবীয় এ মেগা প্রকল্পটির সংশোধনী প্রস্তাব একনেকে উপস্থাপন করা হয়। কিন্তু সেটি অনুমোদন না দিয়ে ফেরত দেওয়া হয়েছে। পাশাপাশি কারা নকশা তৈরি করেছে। কীভাবে প্রকল্পটি নেওয়া হয়েছে। সেখানে কী কী ত্রুটি আছে, কারা দায়ী সেসব বিষয় খতিয়ে দেখা হবে।

ঠিকাদারদের বিষয়ে তদন্ত করা হবে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, অসংখ্য প্রকল্প থেকে ঠিকাদাররা পালিয়েছে। কেন ও কত টাকা নিয়ে পালিয়েছে সেসব খতিয়ে দেখতে আইএমইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেইসঙ্গে সরকারি কর্মকর্তারা পিডি হিসেবে কেন ঠিকাদারদের বাড়তি টাকা দিয়েছেন, কিন্তু কাজ বুঝে নেননি সেটিরও তদন্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!