1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“জুনে চালু হচ্ছে ঢাকা–টোকিও ফ্লাইট, সিদ্ধান্তের কথা জানালেন বিমান প্রতিমন্ত্রী” - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

“জুনে চালু হচ্ছে ঢাকা–টোকিও ফ্লাইট, সিদ্ধান্তের কথা জানালেন বিমান প্রতিমন্ত্রী”

প্রতিনিধি

আগামী জুন মাস থেকেই ঢাকা–টোকিও রুটে পুনরায় ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, টোকিওর সঙ্গে আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর একটি লাভজনক ফ্লাইট চালু ছিল, যা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বন্ধ হয়ে যায়। তবে কেন বন্ধ করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, জুন মাস থেকেই ঢাকা টু টোকিও ফ্লাইট আবার চালু হবে।” পাশাপাশি এই রুটে কতটি ফ্লাইট পরিচালনা করা যাবে এবং তা কতটা লাভজনক হবে, সে বিষয়টি বিবেচনা করে ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

হজ ফ্লাইট প্রসঙ্গে তিনি জানান, হজ কার্যক্রমের ফ্লাইট নিয়মিত চলছে এবং আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।

বিমান বহর সম্প্রসারণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নতুন বিমান যুক্ত করার পরিকল্পনা রয়েছে এবং এ জন্য লিজ নেওয়ার উদ্যোগও চলছে। একইসঙ্গে নতুন বিমান কেনার বিষয়েও সরকারের সঙ্গে আলোচনা চলছে।

তিনি আরও জানান, Boeing থেকে মোট ১৪টি বিমান কেনার বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি স্বল্প সময়ের মধ্যে কিছু বিমান লিজ নিয়ে বহর বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যাতে সংস্থাটিকে আরও লাভজনক করা যায়।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি দ্রুতই টেকসই মুনাফার ধারায় ফিরতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!