1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জীবনের প্রথম ভোট দিলেন ন্যান্সী, উচ্ছ্বসিত শিল্পী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

জীবনের প্রথম ভোট দিলেন ন্যান্সী, উচ্ছ্বসিত শিল্পী

প্রতিনিধি

জীবনের প্রথম ভোট দিচ্ছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী / ঢাকা পোস্ট
দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী জীবনের প্রথম ভোট দিলেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দিতে পেরে নিজের উচ্ছ্বাস ও অভিজ্ঞতার কথা সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেন তিনি।

ভোট শেষে ন্যান্সী বলেন, ‘খুব কষ্ট করে ঢাকা থেকে ভোট দিতে এসেছি। তবে এই ভোট দেওয়াটা আমার জন্য কিছুটা আক্ষেপেরও। কারণ, মধ্য বয়সে এসে আমি জীবনের প্রথম ভোট দিলাম। অথচ আর কিছুদিন পরেই আমার মেয়ে রোদেলাও ভোটার হবে।’

আগের অভিজ্ঞতা বর্ণনা করে এই শিল্পী বলেন, ‘প্রথমবার অসুস্থতার কারণে ভোট দিতে পারিনি। এরপর যতবার নির্বাচন হয়েছে, কোনোবারই ভোটের সুস্থ পরিবেশ ছিল না। রাতের আঁধারে ভোট হয়েছে, তাই কেন্দ্রে যাইনি। ২০১৮ সালে ভোট দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কেন্দ্রে এসে দেখি ভোটকক্ষ লাল কাপড়ে ঢেকে রাখা হয়েছে। ফলে ভোট দেওয়ার সুযোগ হয়নি।’ভোটশেষে নিজের উচ্ছ্বাস ও অভিজ্ঞতার কথা সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেন ন্যান্সী / ঢাকা পোস্ট
বিজ্ঞাপন

এবারের নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ন্যান্সী বলেন, ‘ভোটের পরিবেশ দেখে খুব ভালো লাগছে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে। কেন্দ্রে দায়িত্বরতরা সবাই খুব সহযোগিতা করছেন। আমি কিছুটা উদ্বিগ্ন ছিলাম যে কোনো ঝামেলা হতে পারে, রাতে ঘুম পর্যন্ত হয়নি। কিন্তু এখন দেখছি পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ।’

ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে তিনি বলেন, ‘আজকের দিন শেষে যদি কোনো অঘটন না ঘটে, তবে আগামীকাল থেকেই দেশের মানুষ নতুন কিছু ভাববে। আমার মতো দেশের ১৮ কোটি মানুষও এমন সুন্দর পরিবেশই প্রত্যাশা করে।’

পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ন্যান্সী আরও জানান, তিনি যোগ্য এবং উপযুক্ত ব্যক্তিকেই তার প্রথম ভোটটি দিয়েছেন। সবমিলিয়ে একটি নতুন অভিজ্ঞতায় দারুণ খুশি এই জননন্দিত শিল্পী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!