1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জিম্মিদের মুক্তি উপলক্ষ্যে স্ত্রী-কন্যাসহ ইসরায়েলে গেলেন ট্রাম্প - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

জিম্মিদের মুক্তি উপলক্ষ্যে স্ত্রী-কন্যাসহ ইসরায়েলে গেলেন ট্রাম্প

প্রতিনিধি

গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি উপলক্ষ্যে ইসরায়েল সফরে গিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী মার্কিন বিমানবাহিনীর ‘এয়ারফোর্স ১’ উড়োজাহাজটি।

তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও তার সফরসঙ্গী হয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আজ সোমবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বক্তব্য দেবেন ডোনাল্ড ট্রাম্প। জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও সেখানে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে নেতৃস্থানীয় ভূমিকার জন্য তাকে দেওয়া হবে ইসরায়েলের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার’। ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হেরজগ আজ নেসেটে তাকে এ সম্মাননা দেবেন।

নেসেটে বক্তৃতা প্রদান, সম্মানা গ্রহণ ও জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের পর মিসরের রাজধানী কায়রোর উদ্দেশে রওনা হবেন ট্রাম্প। আজ থেকে কায়রোতে শুরু হচ্ছে গাজা শান্তি সম্মেলন। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি এবং প্রেসিডেন্ট ট্রাম্প যৌথভাবে সেই সম্মেলনের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।

ওয়াশিংটন থেকে বিমানে ওঠার সময় সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, এবার ইসরায়েলের পাশাপাশি তিনি গাজা সফরেও যাবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, “গাজার বর্তমান অবস্থা কেমন—তা আমি খুব ভালোভাবে জানি। গাজায় পা রাখতে পারা আমার জন্য অনেক গর্বের একটি ব্যাপার হবে এবং আমি তা করতে চাই।”

“কিন্তু আমার মনে হয় সামনের দশকগুলোতে একটি বড় মিরাকল ঘটতে যাচ্ছে। আপনি যদি খুব দ্রুত এগোতে চান, তা ভালো হবে না। আপনাকে সঠিক গতিতে এগোতে হবে। খুব দ্রুত গতিতে চললে বিপদে পড়তে হবে” বলেন ট্রাম্প।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!