1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাহাজ নির্মাণ খাতের খেলাপি ঋণে পুনঃতফসিলে বিশেষ ছাড় দিলো কেন্দ্রীয় ব্যাংক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জাহাজ নির্মাণ খাতের খেলাপি ঋণে পুনঃতফসিলে বিশেষ ছাড় দিলো কেন্দ্রীয় ব্যাংক

প্রতিনিধি

কেন্দ্রীয় ব্যাংক জাহাজ নির্মাণ খাতের ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর জন্য খেলাপি ঋণ পুনঃতফসিলে বিশেষ ছাড় দিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন প্রতিষ্ঠানগুলো সহজ শর্তে ঋণ পুনঃতফসিলের সুযোগ পাবেন, যার মধ্যে থাকবে দুই বছরের গ্রেস পিরিয়ড এবং সর্বোচ্চ ১০ বছরে ঋণ পরিশোধের সুবিধা

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ইউরোপে সামরিক অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের কারণে জাহাজ নির্মাণ শিল্পের নগদ প্রবাহে বড় চাপ তৈরি হয়েছে। এই বাস্তবতা বিবেচনায় নেওয়া হয়েছে বিশেষ পুনঃতফসিল সুবিধা দেওয়ার।

সার্কুলারের মূল শর্তাবলি:

  • ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শ্রেণিকৃত ঋণ (খেলাপি ঋণ) পুনঃতফসিল করতে মোট ঋণের ৩ শতাংশ ডাউন পেমেন্ট দিতে হবে। এর মধ্যে ১.৫ শতাংশ আবেদনকালে এবং বাকি ১.৫ শতাংশ পরবর্তী ছয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে।

  • পূর্ববর্তী পুনঃতফসিল ঋণ পুনর্গঠন করতে চাইলে মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্টে সর্বোচ্চ আরও দুই বছরের সময় বাড়ানো যাবে।

  • গ্রেস পিরিয়ড চলাকালে মূল ঋণের ওপর ধার্য সুদ মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে পরিশোধ করতে হবে, আগের বকেয়া সুদ গ্রেস পিরিয়ড শেষে সুদবিহীন কিস্তিতে পরিশোধের সুযোগ থাকবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, পুনঃতফসিল বা পুনর্গঠিত ঋণ থাকলেও প্রতিষ্ঠানগুলো নতুন ঋণ নিতে পারবে, তবে জালিয়াতি, প্রতারণা বা ইচ্ছাকৃত খেলাপিদের ক্ষেত্রে সুবিধা প্রযোজ্য হবে না

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আবেদন পাওয়ার ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংক ঋণ পুনঃতফসিল সম্পন্ন করবে এবং বিশেষ পরিদর্শনের মাধ্যমে নিশ্চিত করা হবে যে প্রতিষ্ঠানটি সত্যিই নিয়ন্ত্রণের বাইরে থাকার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৈশ্বিক বাজারে রপ্তানি সম্ভাবনা এবং দেশীয় শিল্পের গুরুত্ব বিবেচনায়, এই পুনঃতফসিল সুবিধা জাহাজ নির্মাণ শিল্পকে সচল রাখার পাশাপাশি ব্যাংকগুলোর ঋণ আদায় নিশ্চিত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!