1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জামায়াত ক্ষমতায় গেলে বিদেশিরা বাংলাদেশকে একঘরে করে ফেলবে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জামায়াত ক্ষমতায় গেলে বিদেশিরা বাংলাদেশকে একঘরে করে ফেলবে

প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনে ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে আবার দেশে জঙ্গিবাদের উত্থান হবে। বিদেশিরা বাংলাদেশকে একঘরে করে ফেলবে। তাই তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ধর্মান্ধ এই জঙ্গিগোষ্ঠী আবার যদি সুযোগ পায় তাহলে দেশের অনেক বড় ক্ষতি হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে। তাছাড়া অপশক্তির কাছে দেশ, জাতি ও জনগণ নিরাপদ নয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী শহরের দক্ষিণ কান্দাপাড়া এলাকায় নির্বাচনি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, একটি দল মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। সেখানে গিয়ে বলছে, আপনারা ধানের শীষ (বিএনপি), লাঙ্গল ও নৌকা (আওয়ামী লীগকে) দেখেছেন। এবার আমাদেরকে দেখেন এবং সুযোগ দেন। এই দলটি এভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি বলেন, আপনাদের অপকর্মতো ৭১ সালেই দেখা হয়ে গেছে। ৭১ সালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী চক্রেরা এই দেশের মা-বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে। তাদের জন্য ৩০ লাখ মানুষকে রক্ত দিতে হয়েছে।

জামায়াতকে উদ্দেশ করে খায়রুল কবির খোকন বলেন, আপনারাতো মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন না। সেই সময় আপনারা বাংলাশেকেই স্বীকার করেন নাই। এখনো পযর্ন্ত আপনারা জাতীয় সৃতিসৌধে ও কেন্দ্রীয় শহীদ মিনারে যান না। জাতীয় সংগীত গান না।

তিনি বলেন, তারা বাংলাদেশকে স্বীকার করে না। তারা বিভ্রান্তি তৈরি করছে। তাদের কাছে এই দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। তারা যদি সুযোগ পায়, এই দেশের অনেক বড় ক্ষতি হবে।

খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে যে প্ল্যান হাতে নিয়েছেন, স্বাধীনতার পর কোনো দল এই ধরনের প্ল্যান হাতে নেয়নি। তার এই প্ল্যানে দেশের মানুষ ও রাষ্ট্রের কল্যাণ নিহিত রয়েছে। তাই দেশের কল্যাণে আগামী ১২ তারিখ আপনাদের মূল্যবান ভোট ধানের শীষের প্রার্থীকে দিয়ে দেশ গড়ার কাজে অংশ নেবেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষ অধির আগ্রহে রয়েছে। তাই আগামী ১২ তারিখ আপনাদের মূল্যবান ভোট তারেক রহমানের পক্ষে দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহব্বান জানাই।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি হারুনুর রশিদ হারুন ও শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, বিএনপি নেতা আমিনুল রহমান বাচ্চুসহ বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!