1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জামায়াতের কর্মী-সমর্থকদের ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

জামায়াতের কর্মী-সমর্থকদের ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে

প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনের মধ্যে ৫টিতে জামায়াতের প্রার্থীরা জয়ী হওয়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীরা প্রতিহিংসামূলক আচরণ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। জয়ী প্রার্থীদের কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে প্রেস ক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এতে অংশ নেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে নবনির্বাচিত পাঁচ সংসদ সদস্য।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতের জেলা আমির ও যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল।

তিনি বলেন, শার্শা উপজেলার বেলতা গ্রামে বিএনপি নেতা মিলন ও তরিকুল বিশ্বাসের নেতৃত্বে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। লক্ষ্মণপুর ইউনিয়নে এক প্রিজাইডিং কর্মকর্তাকে মারধর ও সদর উপজেলার সুজলপুরে ককটেল বিস্ফোরণ এবং জামায়াত কর্মী সুমনের বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এছাড়া চৌগাছা উপজেলার বিভিন্ন গ্রামে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের জামায়াত সমর্থক হওয়ায় কমিটি থেকে বাদ দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। মণিরামপুর, কেশবপুর, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলাতেও অনুরূপ ঘটনা ঘটছে।
সংবাদ সম্মেলনে ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের বায়সা গ্রামে রেজাউল হোসেন নামে এক কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ তোলা হয়। বর্তমানে তিনি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এছাড়া দুর্গাপুর ও দুর্গাবরকাটি গ্রামে বাড়িঘর ভাঙচুর এবং এক সাবেক মেম্বারের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগও তুলে ধরা হয়।

অধ্যাপক গোলাম রছুল বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। কিন্তু নির্বাচনের পর প্রতিপক্ষের ওপর সহিংসতা ও অগণতান্ত্রিক আচরণ গ্রহণযোগ্য নয়। তিনি অবিলম্বে হামলা-ভাঙচুর বন্ধ এবং দায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে এলাকায় শান্তি বজায় রাখতে প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ আজীজুর রহমান, যশোর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহউদ্দিন ফরিদ, যশোর-৩ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল কাদের, যশোর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গাজী এনামুল হক এবং যশোর-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোক্তার আলী।
অভিযোগের বিষয়ে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, প্রতিপক্ষের ওপর হামলা বা মামলা বিএনপি সমর্থন করে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!