1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাবিতে শারমিন জাহান হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও সুষ্ঠু তদন্তের দাবি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

জাবিতে শারমিন জাহান হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও সুষ্ঠু তদন্তের দাবি

মোঃ সাঈফ মাহমুদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর ৫১তম ব্যাচের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শারমিন জাহান হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন তার সহপাঠীরা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থীসহ নিহতের স্বজনরা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শারমিন জাহানের হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
বক্তারা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর এমন নির্মম হত্যাকাণ্ড গোটা ক্যাম্পাসকে শোকাহত ও উদ্বিগ্ন করে তুলেছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে নিহত শারমিনের পরিবারও উপস্থিত ছিলেন। তারা কান্নাজড়িত কণ্ঠে হত্যার সঠিক বিচার দাবি করেন এবং প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা জানিয়েছেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!