1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাপানে ২৫ সেকেন্ড আগে ট্রেন ছাড়ায় সোরগোল - NEWSTVBANGLA
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শত শত মানুষের কান্নায় বিদায় ৪৪ জন! ইসরায়েলি হামলায় নিহতদের গণদাফন করল হিজবুল্লাহ ঘুরতে গিয়ে আর ফেরা হলো না! খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে সাপ দিয়ে খুন! ২০ লাখ রুপির বীমার টাকার লোভে ভয়ংকর ষড়যন্ত্র ফাঁস রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত: রিজভী লেবাননে হিজবুল্লাহর ৪৪ জনের গণদাফন, অংশ নিলেন শত শত মানুষ ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচে না থেকেও আলোচনায় মেসি, লড়াই গোল্ডেন বুটের গাবতলীতে স্পোর্টস কারে তল্লাশি, বিদেশি পিস্তলসহ আটক ১ পুরাতন এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, জব্দ নার্সারির গাছ খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বৈরী আবহাওয়ায় গভীর সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের, চলছে সতর্কতামূলক মাইকিং

জাপানে ২৫ সেকেন্ড আগে ট্রেন ছাড়ায় সোরগোল

প্রতিনিধি

জাপানের একটি রেল সংস্থা তাদের একটি ট্রেন নির্ধারিত সময়ের ২৫ সেকেন্ড আগে স্টেশন ছাড়ায় দুঃখ প্রকাশ করেছে। গত প্রায় ছয় মাসে এটি এ ধরনের দ্বিতীয় ঘটনা।

রেল পরিচালনা সংস্থাটি বলেছে, ‘আমাদের যাত্রীদের এর ফলে যে বড় রকমের অসুবিধা হয়েছে তা একেবারেই ক্ষমার অযোগ্য।’

জাপানে ট্রেন এতই ঘড়ির কাঁটা ধরে ছাড়ে অর্থাৎ সময়ানুবর্তিতার মাপকাঠি সেখানে এতই উঁচু যে এই ঘটনাকে সেখানে দেখা হচ্ছে ‘মান পড়ে যাওয়া’ হিসেবে।

তারা বলছে, মাত্র ছয় মাস আগেই নভেম্বরের শেষে তাদের একটা ট্রেন ছেড়েছিল নির্ধারিত সময়ের বিশ সেকেন্ড আগে- আর এবার সেটা গিয়ে দাঁড়াল পুরো ২৫ সেকেন্ডে। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে শুরু হয়ে গেছে রীতিমতো। সোরগোল।জাপান টুডে সংবাদমাধ্যম বলছে, ট্রেনের কন্ডাক্টার ভেবেছিলেন, ট্রেনটির নতোগাওয়া স্টেশন ছাড়ার কথা সকাল ৭টা ১১ মিনিটে। এর আগে ট্রেন ছাড়ার নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সকাল ৭টা ১২ মিনিট।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীবাহী ট্রেনটির দরজা এক মিনিট আগে বন্ধ করে দেবার আগে তিনি তার ভুল বুঝতে পারেন। তখনও বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য হাতে কয়েক সেকেন্ড সময় ছিল।

কিন্তু যখন তিনি দেখলেন প্ল্যাটফর্মে অপেক্ষমাণ কোনো যাত্রী নেই, তখন তিনি কয়েক সেকেন্ড আগেই ট্রেন ছাড়ার সিদ্ধান্ত নেন। এই ট্রেনটির ক্ষেত্রে পরে জানা যায় যে, আসলেই ট্রেনটিতে ওঠার জন্য যাত্রী তখনও বাকি ছিল।

প্ল্যাটফর্মে পড়ে থাকা যাত্রীরা রেল সংস্থার কাছে অভিযোগ করেন এবং এর অল্পক্ষণের মধ্যেই সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া হয়।

গত বছর নভেম্বর মাসে সুকুবা এক্সপ্রেস লাইনের একটি ট্রেন যেটি টোকিও ও সুকুবা শহরের মধ্যে যাতায়াত করে, সেই সংস্থার কর্তৃপক্ষদের যাত্রীদের কাছে ট্রেন বিশ সেকেন্ড আগে ছেড়ে ‘অসুবিধা সৃষ্টির জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ’ করতে হয়েছিল।

সেবারও ট্রেন নির্ধারিত সময়ের আগে ছাড়ার ঘটনা ঘটেছিল সময় নিয়ে কন্ডাক্টারের ভুল বোঝাবুঝির কারণে। তবে সেবার কোনো যাত্রী প্ল্যাটফর্মে পড়ে থাকার ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!