1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাপানে জন্মহার ইতিহাসের সর্বনিম্ন, জনসংখ্যা সংকট নিয়ে বাড়ছে উদ্বেগ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জাপানে জন্মহার ইতিহাসের সর্বনিম্ন, জনসংখ্যা সংকট নিয়ে বাড়ছে উদ্বেগ

প্রতিনিধি

জাপানে বার্ষিক জন্ম ও প্রজনন হার রেকর্ড পরিমাণে কমে গেছে, যা দেশটির জনসংখ্যা সংকটকে আরও তীব্র করে তুলছে। শনিবার (১৩ জুন) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে জাপানে মাত্র প্রায় ৬ লাখ ৭১ হাজার শিশুর জন্ম হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১৫ হাজার কম। ১৮৯৯ সাল থেকে রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটি সর্বনিম্ন জন্মহার হিসেবে ধরা হচ্ছে।

এছাড়া প্রজনন হার কমে দাঁড়িয়েছে ১.১৪-এ, অর্থাৎ একজন নারী তার জীবদ্দশায় গড়ে ১.১৪ জন সন্তানের জন্ম দিচ্ছেন। এটি টানা দশম বছর ধরে হ্রাসের ধারায় রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই পতন পূর্বাভাসের চেয়েও দ্রুত ঘটছে, যা দেশটির জনসংখ্যা কাঠামোর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষণে বলা হচ্ছে, জাপানে জন্মহার কমার প্রধান কারণ হলো বিয়ের হার নাটকীয়ভাবে কমে যাওয়া। একসময় বছরে প্রায় ৮ লাখ বিয়ে হলেও বর্তমানে তা নেমে এসেছে প্রায় ৫ লাখে। বিয়ে ও পরিবার গঠনের প্রবণতা কমে যাওয়ায় সরাসরি জন্মহারও কমছে।

তবে এক সমীক্ষায় দেখা গেছে, জাপানের প্রায় ৮০ শতাংশ অবিবাহিত মানুষ এখনো বিয়ে করার ইচ্ছা পোষণ করেন, যা ভবিষ্যতের জন্য কিছুটা আশার ইঙ্গিত দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!