1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ রোববার ঢাকায় কর্মরত বিদেশি মিশন প্রধানগণের স্পাউজগণ সাক্ষাৎ করেছেন। - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ রোববার ঢাকায় কর্মরত বিদেশি মিশন প্রধানগণের স্পাউজগণ সাক্ষাৎ করেছেন।

ঢাকা প্রতিনিধি :

জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ঢাকায় কর্মরত ওয়ার্ল্ড ব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন, ফাও, বিমসটেক, জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, সুইডেন, অষ্ট্রেলিয়া, চীন ও ভারতের মিশন প্রধানগণের স্পাউজদের এ সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে তারা জাতীয় সংসদের গঠন শৈলী ও জাতীয় সংসদের বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা করেন।
এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতীয় সংসদ ভবন বিশ্বের অন্যতম স্থাপত্যশৈলী সম্পন্ন স্থাপনা। বিশ্ববিখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান এই ভবনের মূল স্থপতি। তিনি বলেন, সংসদ ভবনের মূল নকশা ঠিক রেখে সংসদ ভবনের রক্ষণাবেক্ষণ করা হয়

তিনি বলেন, বিদেশি মিশন প্রধানগণের স্পাউজদের সংগঠন ফোসা একটি অন্যন্য সংগঠন। এই সংগঠন আর্ত মানবতার সেবায় কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার। তিনি এসময় জাতীয় সংসদ ভবন পরিদর্শনের জন্য বিদেশি মিশন প্রধানগণের স্পাউজদের ধন্যবাদ জানান।

এর আগে বিদেশি মিশন প্রধানগণের স্পাউজরা সংসদের গোল চত্ত্বর, লাইব্রেরি, অধিবেশন কক্ষ এবং নর্থ প্লাজা ঘুরে দেখেন। এসময় তারা সংসদের গঠন শৈলীর প্রশংসা করেন। বিদেশি মিশন প্রধানগণের স্পাউজদের সংগঠন ফোসা’র ৪৬ জন সদস্যসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!