1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতিসংঘ শান্তিরক্ষীদের আধুনিক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

জাতিসংঘ শান্তিরক্ষীদের আধুনিক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

প্রতিনিধি

বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি ও সংঘাত পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে জাতিসংঘ শান্তিরক্ষীদের জন্য অধিক রাজনৈতিক সমর্থন, পর্যাপ্ত সম্পদ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এক সাইড ইভেন্টে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী। মঙ্গলবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বক্তব্যে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ক্রমবর্ধমান জটিল সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তবে ভূরাজনৈতিক উত্তেজনা, দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন এবং অর্থায়নের সীমাবদ্ধতা শান্তিরক্ষা কার্যক্রমের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরিবর্তিত যুদ্ধ প্রযুক্তিজনিত নতুন হুমকি মোকাবিলায় শান্তিরক্ষীদের আরও দক্ষ ও প্রস্তুত করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গাজা পরিস্থিতি ও রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে ধরে বেসামরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত বলেন, মানবিক সহায়তা কার্যক্রমে বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করা, শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদার করা এবং সংঘাত নিরসনে সংলাপনির্ভর উদ্যোগ বাড়ানো জরুরি।

অনুষ্ঠানে প্যানেল আলোচনায় অংশ নেন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম বিভাগ-এর ভারপ্রাপ্ত সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল শেরিল পিয়ার্স, মিনুস্কার ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হামফ্রে নিয়োনে এবং ইন্দোনেশিয়ার লেফটেন্যান্ট কর্নেল হার্লি সিনাগা

বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, ফ্রান্স, ঘানা, ইন্দোনেশিয়া, উরুগুয়েজাম্বিয়া যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল স্টিমসন সেন্টার

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক কর্মকর্তা, শান্তিরক্ষা বিশেষজ্ঞ এবং জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!