1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাজিরায় মরিচখেত থেকে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশুর দুই হাত গুরুতর আহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জাজিরায় মরিচখেত থেকে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশুর দুই হাত গুরুতর আহত

প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পরিত্যক্ত মরিচখেত থেকে কুড়িয়ে পাওয়া একটি ককটেল বিস্ফোরণে রাহাত (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। এতে তার দুই হাতের কবজি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরীয়া চরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাহাত ওই এলাকার সামছু মাদবরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে মরিচখেতে খেলার সময় রাহাত একটি কসটেপ মোড়ানো বস্তু দেখতে পায়। সেটিকে খেলনা ভেবে সে কুড়িয়ে নিয়ে খোলার চেষ্টা করে। এ সময় বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয় এবং তার দুই হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, শিশুটি কুড়িয়ে পাওয়া ককটেল খোলার চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে। এতে তার দুই হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!