1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জলবায়ু অভিবাসীদের রক্ষায় জরুরি পদক্ষেপের আহ্বান বাংলাদেশের - NEWSTVBANGLA
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’ ৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

জলবায়ু অভিবাসীদের রক্ষায় জরুরি পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

প্রতিনিধি

জলবায়ু পরিবর্তন ও সংশ্লিষ্ট দুর্যোগের কারণে বাস্তুচূত ব্যক্তিদের সুরক্ষার জন্য জলবায়ু অর্থায়নসহ বৈশ্বিক কর্মকা- বাড়ানোর জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন শুক্রবার জাতিসংঘের সদর দফতরে আয়োজিত অভিবাসন বিষয়ক ২০২৩ আন্তর্জাতিক সংলাপের সময় আইওএম আয়োজিত প্যানেল আলোচনায় বক্তৃতাকালে এই আহ্বান জানান।
আজ এখানে প্রাপ্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
পররাষ্ট্র সচিব সম্প্রতি চালু হওয়া বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০২৩-২০৫০ বাস্তবায়নে আর্থিক সহয়তা বাড়ানোর জন্য উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে রাষ্ট্রগুলির বাধ্যবাধকতার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের জন্য অনুরোধ করে সম্প্রতি গৃহীত জাতিসংঘ সাধারণ পরিষদের রেজুলুশন জলবায়ু পরিবর্তন এবং ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের বাস্তুচ্যূতির মধ্যে যোগসূত্রকে স্বীকৃতি দেয়।’
মাসুদ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। যার মধ্যে রয়েছে- অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা পরিবেশ, জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা এবং ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি’ চালু করার জন্য অ্যাকশন পয়েন্ট।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের কক্সবাজারে জলবায়ু অভিবাসীদের জন্য সবচেয়ে বড় আবাসন প্রকল্প ‘খুরুশকুল বিশেষ আশ্রায়ণ প্রকল্প’ হাতে নিয়েছেন।
এর আগে, পররাষ্ট্র সচিব জাতিসংঘ সদর দফতরে শান্তি অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি-জেনারেল জিন-পিয়েরে ল্যাক্রোইক্সের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
বৈঠকে ল্যাক্রোইক্স মর্যাদা, আন্তরিকতা ও উচ্চ পেশাদারিত্বের সাথে শীর্ষ সেনা ও পুলিশ অবদানকারী দেশ হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সেবা দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।
মাসুদ ইউএসজিকে পিস অপারেশন ডিপার্টমেন্টে বাংলাদেশ থেকে আরও অফিসার নিয়োগের অনুরোধ করেন।
বিনিময়ে ইউএসজি এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দিয়েছে।
বৈঠকে পররাষ্ট্র সচিবের সঙ্গে ছিলেন স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!