1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জয়পুরহাটে পিকআপের নিচে পড়ে দুলাভাই-শ্যালকের মৃত্যু, গুরুতর আহত নারী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

জয়পুরহাটে পিকআপের নিচে পড়ে দুলাভাই-শ্যালকের মৃত্যু, গুরুতর আহত নারী

প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে দুলাভাই ও শ্যালক। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক নারী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১ জুন) দুপুরে উপজেলার নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খাড়িতা খড়িকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈদের দিনে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন কালাই উপজেলার সরাইল গ্রামের ইমন সরকার (৩০) এবং তার শ্যালক হারুঞ্জা গ্রামের ফেরদৌস (১৫)। আহত হয়েছেন ইমনের স্ত্রী। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ইমন সরকার তার স্ত্রী ও শ্যালককে নিয়ে মোটরসাইকেলে করে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। খাড়িতা খড়িকাটা এলাকায় পৌঁছালে রাস্তার ওপর ছড়িয়ে থাকা খড়ের কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের নিচে পড়ে যান তারা।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইমন সরকার ও ফেরদৌসের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ইমনের স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ক্ষেতলাল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল এবং তিন আরোহীর কারও মাথায় হেলমেট ছিল না। রাস্তার ওপর থাকা খড়ের কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে চলে যায়, ফলে এই দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও পিকআপ জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!