1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জয়পুরহাটে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে নামলেন এমপি ফজলুর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জয়পুরহাটে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে নামলেন এমপি ফজলুর

প্রতিনিধি

সকাল সাড়ে ৬টা। যখন শহরের মানুষ কেবল দিনের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই জয়পুরহাট জেলা শহরের পূর্ব বাজার এলাকায় শুরু হয় রাস্তা পরিষ্কারের এক কর্মযজ্ঞ। কোনো আড়ম্বর নয়, বরং জনসেবার ব্রত নিয়ে ময়লা-আবর্জনা সরাতে কাজ শুরু করেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) ফজলুর রহমান সাঈদ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের এই সংসদ সদস্য এমন ব্যতিক্রমী উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) জেলা শহরের পূর্ব বাজার এলাকায় তিনি নিজ হাতে এই কর্মযজ্ঞ শুরু করেন।

পরিচ্ছন্নতা অভিযান চলাকালীন সময় সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ বলেন, সারাদেশ ব্যাপী আমাদের আমিরে জামায়াত এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। সারাদেশেই নির্বাচনী এলাকাগুলোতে আমাদের এই পরিচ্ছন্ন অভিযান চলছে। আমরা আজকে জয়পুরহাটের এই পূর্ববাজার দিয়ে কাজ শুরু করেছি।

তিনি বলেন, আমরা শুধু রাস্তার পরিচ্ছন্নতা নয়, বাংলাদেশের আবর্জনাকে মুক্ত করতে চাই। প্রিয় জয়পুরহাটবাসী, আপনারা মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের দোয়া চাই। যাতে করে আগামীতে এই জয়পুরহাটকে আমরা একটা উন্নত জয়পুরহাট ও পরিচ্ছন্ন জয়পুরহাট করতে পারি। মানুষের সকল ক্ষেত্রেই যে সমস্যা আছে সেগুলো সমাধানের চেষ্টা করবো। আগামীর এই জয়পুরহাটকে স্বাস্থ্য, শিক্ষা আর রাস্তাঘাটের সংস্কার, সকল ক্ষেত্রে আমরা কাজ করার চেষ্টা করবো।

অভিযানে এমপির সাথে অংশ নেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজাসহ দলটির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমপির এই ভূমিকায় মুগ্ধ স্থানীয় বাসিন্দারা। আজিজুল ইসলাম নামে এক বাসিন্দা বলেন, একজন সংসদ সদস্যের এমন উদ্যোগ সত্যিই প্রসংশনীয়। এতে আমাদের মধ্যে সচেতনতা বাড়বে।

এক পথচারী আরিফুল ইসলাম বলেন, এই উদ্যোগ তরুণ প্রজন্মের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। ভবিষ্যতেও তিনি এভাবেই জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!